স্ত্রীর মৃত্যু নিশ্চিত করতে পলিথিনে মুড়িয়ে ড্রামে রাখে পাষণ্ড স্বামী

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২১

স্ত্রীর মৃত্যু নিশ্চিত করতে পলিথিনে মুড়িয়ে ড্রামে রাখে পাষণ্ড স্বামী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুর দক্ষিণপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার লোহমর্ষক বর্ণনা দিয়েছেন পাষণ্ড স্বামী মো. শাহিদ আহমদ।

 

শনিবার (০৬ মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে জবানবন্দি দেন তিনি।

Manual4 Ad Code

 

স্ত্রী লাকি বেগমকে বালিশচাপায় হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে পলিথিনে মুড়িয়ে দুইঘণ্টা ড্রামে ভেতর রাখেন তিনি। এরপর বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় আত্মসমর্পণ করেন শাহিদ।

 

Manual1 Ad Code

আরও পড়ুন : সিলেটে ঘুষি মেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

 

শরিবার সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, পাষণ্ড স্বামী লাকি আক্তারকে হত্যার পর থানায় হাজির হয়ে প্রথমে কিল-ঘুষিতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে সে পুলিশের কাছে স্বীকার করে। পরে আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রকৃত বর্ণনা পাওয়া যায়।

Manual1 Ad Code

 

নিহত লাকি আক্তার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের মো. শামছুল হকের মেয়ে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে বালিশচাপায় তাকে হত্যা করে শাহিদ। পরে শয়নখাটে স্বাভাবিকভাবে রেখে প্রথমে নিজের দোষ ঢাকার চেষ্টা করে।

Manual7 Ad Code

 

পুলিশ আরও জানায়, ঘটনার সংবাদ পেয়ে লাকি আক্তারের পরিবারের সদস্যরা সিলেটে আসেন। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন তারা। শুক্রবার আদালতের মাধ্যমে শাহিদকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code