কমলগঞ্জে ‘গুড নেইবারস’র উদ্যোগে নারী দিবস পালিত

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

কমলগঞ্জে ‘গুড নেইবারস’র উদ্যোগে নারী দিবস পালিত

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : ‘করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন মূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে।

Manual6 Ad Code

 

সোমবার (০৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ একে বাংলা স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টে ও প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মৈরাপাইবি সংগঠনের সভা নেত্রী সৌদামিনি শর্মা, কমলগঞ্জ গুড নেইবারস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সভাপতি সুভাসিনী দেবী, এডমিন অফিসার অজয় কুমার দে, হেলথ অফিসার ইমরান হোসেন সরকার, আই জি অফিসার রবিন্দ্রনাথ শীল এবং অন্যান্য স্টাফসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীবৃন্দ।

Manual8 Ad Code

 

নারী দিবসের তাৎপর্য আলোচনায় রোমিও রতন গমেজ বলেন, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারীদের কৃতিত্বকে স্বীকৃতি ও তাদের অধিকার রক্ষা করতে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। পারিবারিক বা ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে নারীদের নানান সমস্যার মোকাবেলা করতে হয়। এই দিন পালনের মধ্যে দিয়ে এই উপরোক্ত বিষয়গুলো সকলের সামনে তুলে ধরে সচেনতা প্রসেরের চেষ্টা চালানো হয়ে থাকে।

 

প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক বলেন, গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট অত্র এলাকায় শিশু, নারী এবং যুব উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। কো-অপারেটিব আওতায় ক্ষুদ্র ঋণের মাধ্যমে সমাজে নারীদের অংশগ্রহণ, উন্নয়ন ও ক্ষমতায়নে গুড নেইবারস্ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের সভা সেমিনার এর মাধ্যমে নারীর সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।

Manual8 Ad Code

 

আলোচনা শেষে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কর্মরত সকল নারী কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

এদিকে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

 

আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন।

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে ৪৬ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতায় ৩ জন মহিলাকে পুরষ্কার প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code