সাতছড়ি থেকে উদ্ধারকৃত ১৮টি রকেট শেল ধ্বংস

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১

সাতছড়ি থেকে উদ্ধারকৃত ১৮টি রকেট শেল ধ্বংস

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে উদ্ধারকৃত কামান বিধ্বংসী ১৮টি রকেট শেল ধ্বংস করা হয়েছে। সোমবার (০৮ মার্চ) দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে বোম্ব ডিসপোজাল টিম এগুলো ধ্বংস করে।

 

জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটে এবং বেলা ২টা ১৩ মিনিটে নয়টি করে রকেট শেল ধ্বংস করা হয়। গত ২ মার্চ বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত বিজিবির অভিযানে এ ১৮টি কামান বিধ্বংসী রকেট শেল উদ্ধার করা হয়। এ সময় ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

Manual7 Ad Code

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছিল র‌্যাব।

 

এরপর ওই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের বনের মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়।

 

পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, থ্রিনটথ্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

 

Manual8 Ad Code

পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code