দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন, নিহত ৩

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১

দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন, নিহত ৩

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন ১৭ জন। এর মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক।

Manual5 Ad Code

 

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে বাসের তিন যাত্রী নিহত হন। এ সময় অগ্নিদগ্ধ হন ১৭ জন।

 

Manual1 Ad Code

অগ্নিদগ্ধদের মধ্যে নয় যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দুই যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code