সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলি এলাকায় পরিত্যক্ত ভিটা থেকে নিজাম উদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ যুবকের মরদেহটি উদ্ধার করে।
নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। তিনি হবিগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় ‘ঢাকা ফুসকা হাউজ’-এ শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, নিজাম শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় ভাড়া বাসাতে তার মামার সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন উত্তর শ্যামলি এলাকার একটি পরিত্যক্ত ভিটায় তার মরদেহ পরে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে মরদেহের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
Design and developed by ওয়েব হোম বিডি