রাজনগরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

রাজনগরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর থেকে শ্রীমঙ্গলের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মৃতের পরিচয় শনাক্ত করতে পেরেছে রাজনগর থানা পুলিশ।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, শ্রীমঙ্গল উপজেলা থেকে ব্যবসার কাজে রাজনগরে গিয়ে খুন হয়েছেন ওই ব্যবসায়ী। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কর্নিগ্রাম এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, ওই যুবকের নাম লক্ষণ পাল (৩৫)। তিনি ব্যবসার কাজে রাজনগরে গিয়েছিলেন। সেখানে দুর্বৃত্তদের হাতে খুন হয়ে থাকতে পারেন।

Manual6 Ad Code

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লক্ষণ পালের সঙ্গে টাকা ছিল। কেউ তার কাছ থেকে জোর করে টাকা নিতে চেয়েছিল। তিনি বাধা প্রদান করায় তাকে আঘাত করা হয়েছে। তার উরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। সে আলামত পাওয়া গেছে।

Manual6 Ad Code

 

লক্ষণ পালের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রকৃত ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

 

জানা গেছে, লক্ষণ পাল শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডের মেসার্স মা ভেরাইটিজ স্টোরের মালিক। আজ শনিবার বিকেলে লক্ষণ পালের মৃতদেহ তার কলেজ রোডের বাসায় পৌঁছালে এক হৃদয়বিদাড়ক দৃশ্যের অবতারণা হয়। তিনি কলেজ রোডে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই এলাকায়।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code