সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পত্রিকার এজেন্ট সুশংকর দেবনাথ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে দুর্ঘটনার পরপরই তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে সেখানে তিনি মারা যান।
সুশংকর মাধবপুর পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মাধবপুর পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছোট ছেলে।
নিহতের ভাই শংকর জানান, সুশংকর দেবনাথ তার এক বন্ধুকে নিয়ে চট্রগ্রামের চন্দনায় তীর্থস্থানে যান। সেখানে প্রার্থনা শেষে শনিবার (১৩ মার্চ) ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছান। পরে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘাটুরা নামক স্থানে দুর্ঘটনার শিকার হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেয়ার পর শনিবার তার মৃত্যু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি