হবিগঞ্জে হাসপাতালের দরজা ভেঙে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

হবিগঞ্জে হাসপাতালের দরজা ভেঙে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর হাসপাতালের বন্ধ কেবিন থেকে দরজা ভেঙে বিরেন দাস (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৭ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিরেন দাস শহরের শ্যামলী এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় গত ১ মার্চ বীর মুক্তিযোদ্ধা বিরেন দাসকে সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে তার পরিবারের সদস্যরা তাকে কেবিনে একা রেখে বাসায় চলে যান। সকালে তার ছেলে বিজয় দাস হাসপাতালে এসে দেখতে পান ভেতর থেকে কেবিনের দরজা বন্ধ রয়েছে। পরে তিনি পুলিশ নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার মরদেহ দেখতে পান।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধা বিরেন দাসের রুমের দরজা বন্ধ থাকায় সকাল থেকে দফায় দফায় নক করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে তার মরদেহ পায়। এরপর পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লিখিত দিয়ে মরদেহ নিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা বিরেন দাস দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন বলে তিনি জানান।

 

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, হাসপাতালের কেবিন থেকে বীর মুক্তিযোদ্ধা বিরেন দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code