মাধবপুরে মাস্ক না পড়ায় ১৪ জনকে জরিমানা

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২১

মাধবপুরে মাস্ক না পড়ায় ১৪ জনকে জরিমানা

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে করোনা প্রতিরোধের লক্ষে স্বাস্থ্যবিধি না মানায় এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আবাসিক হোটেল পরিচালনায় করায় তাজমহল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

মাস্ক না থাকায় ৭ ব্যক্তিকে ১ হাজার ৩শ’ টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আবাসিক হোটেল পরিচালনা করায় তাজমহল হোটেল এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অপরদিকে, একই দিন সকালে উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ৭ ব্যক্তিকে ৭শ’ টাকা জরিমানা করা হয়। এসময় থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code