রাজনগরে ভাড়া নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

রাজনগরে ভাড়া নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

Manual5 Ad Code

 

শনিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেঁয়াঘাট বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

জানা যায়, জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা খেঁয়াঘাট এলাকায় অটোরিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে যাত্রীদের কথা কাটাকাটি হয়। এর জেরে ইউনিয়নের সাদাপুর ও তুলাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনার সময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে।

Manual7 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম। তিনি জানান, আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

 

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের ৬০ জন সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code