অবশেষে লাশ পেলো নিহত যুবকের পরিবার

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১

অবশেষে লাশ পেলো নিহত যুবকের পরিবার

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : অবশেষে দেশে আসল মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিটুলি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়া বাংলাদেশি যুবক আব্দুল মুমিন বাপ্পার (৩০) লাশ। 

 

সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুল মুনিম বাপ্পার লাশ গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

 

এর আগে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফুলতলা সীমান্তে সোমবার সকালের দিকে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে তার লাশ ফেরত চেয়ে বিক্ষোভ করেন আবেগতাড়িত গ্রামবাসী ও নিহতের পরিবার সদস্যরা।

 

Manual3 Ad Code

স্থানীয় ফুলতলা ইউনিয়নের সদস্য মইনুদ্দিন জানান, গত শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে জুড়ী সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক আব্দুল মুনিম বাপ্পা নিহত হন। তার লাশ ফেরত চেয়ে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে শতশত গ্রামবাসী বিক্ষোভ করেন।

Manual6 Ad Code

 

আরও পড়ুন : জুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

 

এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী বলেন, বিকেলে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত আনা হয়েছে। সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual8 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সোমবার রাতে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী বাপ্পা মরদেহ দেশে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code