সুনামগঞ্জে জোড়া খুন: দুইজনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

সুনামগঞ্জে জোড়া খুন: দুইজনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গুলি করে জোড়া খুন মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।

Manual2 Ad Code

 

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শাসছুদ্দিন ওরফে শামছু মিয়া।

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল মান্নান, ইনু মিয়া, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল মিয়া, জালাল উদ্দিন, আবদুল নূর, সবুজ মিয়া, বাবুল মিয়া, আলকাছ মিয়া, বাদল মিয়া, রহমত আলী ও মনু মিয়া। তারা সবাই জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কামদেবপুর গ্রামের বাসিন্দা।

 

মামলা সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার কামদেবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এর জের ধরে ২০০০ সালে ১৮ মার্চ এক পক্ষের লোকজনের হাতে অন্য পক্ষের একজন মারধরের শিকার হয়। পরদিন সকালে এ নিয়ে গ্রামে সালিস বসে। সালিসে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজনের গুলিতে আরপান আলী ও মতিউর রহমান গুরুতর আহত হন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তারা মারা যান।

Manual6 Ad Code

 

এ ঘটনায় নিহতের আত্মীয় আতাউর রহমান ওই দিনই তাহিরপুর থানায় ২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ৩১ মার্চ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার বিচার কাজ চলাকালে ৯ জন আসামির মৃত্যু হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রায় দেন।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code