হবিগঞ্জে প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, প্রেমিকসহ আটক ২

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

হবিগঞ্জে প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, প্রেমিকসহ আটক ২

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৫ মার্চ) শহরের পৌর শ্মশানঘাট এলাকার হোটেল রোজ গার্ডেনে এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের সৈয়দ মোস্তফা আহমেদের ছেলে রেজাউল করিম, হোটেল ম্যানেজার আজিজুর রহমান। বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শুক্রবার (২৬ মার্চ) হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, রেজাউল করিমের সঙ্গে ওই কলেজছাত্রীর দীর্ঘদিনের প্রেম ছিল। বৃহস্পতিবার প্রেমিকাকে হোটেল রোজ গার্ডেনে নিয়ে যায় রেজাউল। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শাররীক সম্পর্কে লিপ্ত হয়। পরে ওই কলেজছাত্রী বিয়ের কথা বললে সে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে হোটেলে হইচই শুরু হয়।

 

Manual7 Ad Code

ওসি আরও জানান, খবর পেয়ে হোটেল রোজ গার্ডেনে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রেমিক ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code