আজমিরীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে হেফাজতের হামলা, ওসিসহ আহত ৫

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

আজমিরীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে হেফাজতের হামলা, ওসিসহ আহত ৫

Manual4 Ad Code

আজমিরীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রোববার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম। তিনি বলেন, রোববার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় হেফাজত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হেফাজত কর্মীরা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে।

Manual1 Ad Code

 

হামলায় গুরুতর আহত হন আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক পুনয়েল ও নজিবুর। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হেফাজত কর্মীরা পিছু হটে। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code