রাজনগরে মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কায় ২ বন্ধু নিহত

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

রাজনগরে মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কায় ২ বন্ধু নিহত

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

 

Manual7 Ad Code

শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার মাথিউরা চা বাগানের লালমাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- উত্তরবাগ চা বাগান এলাকার সুজন কর্মকার ও রাজন রায়। আহতের নাম দিপেন দোষাদ। তারা তিনজন বন্ধু ছিলেন।

 

রাজনগর থানার এসআই সুলেমান মিয়া জানান, কুলাউড়া থেকে মোটরসাইকেল যোগে সদরের দিকে যাচ্ছিলেন তারা তিন বন্ধু। মাথিউরা চা বাগানের লালমাটিয়া এলাকায় পৌঁছালে মিতালী পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন নিহত হন। পরে আহতদের সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার জানান, হাসপাতালে আনা দুই যুবকের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, লালমাটিয়া এলাকার ওই সড়কে ঝুঁকিপূর্ণ একটি বাঁক রয়েছে। মোটরসাইকেলটি ওই বাঁক ঘুরে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা বাস ধাক্কা দেয়।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, দুর্ঘটনার পর হেলপারকে স্থানীয়রা আটকে গণপিটুনি দিলেও পরে ছেড়ে দেয়। বাসটি ধরতে পুলিশ ধাওয়া করলে কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় বাস রেখে পালিয়ে যান চালক মো. জনি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code