সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
সুরমা মেইল ডেস্ক : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
শনিবার (৩ এপ্রিল) বিকালে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে।
জানা যায়, শাহনওয়াজ মিলাদের করোনার কোনও উপসর্গ ছিল না। আগামীকাল রোববার (০৪ এপ্রিল) সংসদ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসাকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে বিকালে তার করোনা পজিটিভের রিপোর্ট আসে। এরপর থেকে ঢাকায় সংসদ সদস্য মিলাদ গাজী তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি