কালবৈশাখী ঝড়ে নারীসহ ৪ জনের মৃত্যু, লণ্ডভণ্ড ঘরবাড়ি

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

কালবৈশাখী ঝড়ে নারীসহ ৪ জনের মৃত্যু, লণ্ডভণ্ড ঘরবাড়ি

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। রোববার (০৪ এপ্রিল) বিকেলে জেলার সুন্দরগঞ্জ, পলাশবাড়ী ও ফুলছড়িতে এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তাফুর গ্রামের গোফফার রহমান ও ডাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দোয়ারা গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী ময়না বেগম এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিটুল মিয়ার স্ত্রী শিমুলী আক্তার।

 

ঝড়ে গাইবান্ধার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতির বাতাসে কাঁচা-পাকা ঘর ভেঙে পড়াসহ উড়ে গেছে টিনের চাল। এছাড়া আমের মুকুল, লিচু ও জমির আমন ধানের গাছসহ বিভিন্ন জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে সড়কে পড়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয়রা জানায়, বিকেল পৌনে চারটা পর্যন্ত থেমে থেমে চলে ঝড়ো হাওয়া। সঙ্গে দমকা বাতাস ছিল। সেই সঙ্গে কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। বাতাসের পরপরই বৈদ্যুতিক খুঁটি ভেঙে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

Manual6 Ad Code

 

গাইবান্ধার ডিসি আব্দুল মতিন জানান, হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ায় বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বাতাসে গাছ ভেঙে নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code