হবিগঞ্জে জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৭

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

হবিগঞ্জে জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৭

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং ও লাখাইয়ে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩৭ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ১০ জনকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

আহত সোলেমান মিয়া, সেলিম মিয়া, সিজিল মিয়া, লকুজ মিয়া, আওয়াল মিয়া, আম্বিয়া খাতুন, আছকির মিয়া ও সুফিয়া খাতুনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেলিম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তর সাঙ্গর গ্রামের সদর আলীর ছেলে রহিম মিয়ার সঙ্গে আক্কাছ আলীর ছেলে সাজিদ মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে রহিম মিয়ার সঙ্গে সাজিদ মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এদিকে, মঙ্গলবার দুপুরে লাখাইয়ে উপজেলা গুয়াখারা গ্রামে জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

 

Manual1 Ad Code

গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual1 Ad Code

লাখাই থানার ওসি (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, ওই গ্রামের আবুল গফুর এর সঙ্গে দীর্ঘদিন যাবত আব্দুল হানিফ জায়গা সম্পত্তি নিয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

এতে অন্তত ১২ জন আহত হয়। আহত অবস্থায় আব্দুল গফুর, শামিম মিয়া, জসিম মিয়া, পারভেজ মিয়া, আব্দুল হানিফ, জয়নাল মিয়া, রহিম মিয়া ও রাজু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code