মাধবপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

মাধবপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা শিপন খান (২৭) নিহত হয়েছেন। নিহত শিপন খান চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

Manual8 Ad Code

 

বুধবার (০৭ এপ্রিল) দুপুরের দিকে মাধবপুর-চুনারুঘাট সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। শিপন চুনারুঘাট পৌর শহরের বড়াইল এলাকার বাসিন্দা।

Manual7 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন খান দুই সহপাঠীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মাধবপুর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিয়াপাড়া চা বাগান গেইটের সামনে একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের দুই সহপাঠী আহত হয়েছেন। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক এবং নিহতের লাশ উদ্ধার করেন।

Manual7 Ad Code

 

চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান বলেন, নিহত শিপন খান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আপন ফুফাতো ভাই। সে খুবই ভদ্র ছেলে হিসাবে এলাকায় পরিচিতি ছিল।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code