সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন একটি তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বুধবার (০৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুরের বড়গাঁও এলাকায় এই পরিশোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়।
অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত করে প্ল্যান্টের মহাব্যবস্থাপক রওনকুল ইসলাম অপু বলেন, এখনো আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, হয়ত কোন তেলের লাইনে লিকেজ হয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
রাত ২টায় ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন জানিয়েছেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। পুরো নিয়ন্ত্রণে আনতে এখনও দমকল বাহিনী কাজ করছে।
Design and developed by ওয়েব হোম বিডি