হবিগঞ্জ গ্যাসফিল্ডের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

হবিগঞ্জ গ্যাসফিল্ডের আগুন নিয়ন্ত্রণে

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেট গ্যাসফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

 

Manual7 Ad Code

ওসি জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জ মৌলভীবাজার সড়কের ভরগাঁও এলকায় অবস্থিত রশিদপুর গ‌্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টে আগুন লাগে। মুহূর্তের মধ‌্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ৪টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম রাত আড়াইটায় জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা রাতে একটি কনটেইনারে কিছু পুড়ে যাওয়া মালামাল উদ্ধারের কাজ করছি।

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্টেশনের বার্নফিড বাতায়নের সময় ম‌্যানুয়ালে গ‌্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code