সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় অমর শর্মা নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অমর শর্মার সহযোগী শিবলাল শর্মা আহত হয়েছেন।
শুক্রবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবপুর থেকে ধলাই চা বাগানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত অমর ধলই চা বাগান কারখানার কর্মচারী মৃত বজ্রমোহন শর্মার ছেলে।
স্থানীয়রা জানায়, মাধবপুর বাজার থেকে কাজ শেষে ধলাই চা বাগানে ফেরার পথে পাত্রখোলা চা বাগানের গোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী অমর শর্মা ও সঙ্গে থাকা শিবলাল ভর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে মৌলভীবাজারে নিলে চিকিৎসাধীন অবস্থায় অমর শর্মা মারা যান।
অপরদিকে, ধলই চা বাগানের বড়লাইন এলাকার চা শ্রমিক শ্যামনারাণ ভরের ছেলে শিবলাল ভরের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেটে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে অমর ধলইয়ের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি