শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় মাটি দিয়ে লাগানো হচ্ছে টাইলস, নতুন ভবনে ফাটল

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় মাটি দিয়ে লাগানো হচ্ছে টাইলস, নতুন ভবনে ফাটল

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : যেখানে সিমেন্ট আর বালু দিয়ে লাগানোর কথা সেখানে মাটি দিয়ে লাগানো হচ্ছে টাইলস। আর নির্মাণাধীন ভবনেই দেখা দিয়েছে ফাটল। এছাড়াও ভবন নির্মাণে নিম্নমানের রড ও ইট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

 

এমন অনিয়মের চিত্র উঠে এসেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের জন্য তিনতলা আধুনিক থানা ভবন নির্মাণে।কাজের প্রায় শেষের পথে এসে এমন অনিয়ম ধরা পড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হাইওয়ে পুলিশসহ স্থানীয়দের মধ্যে।

Manual3 Ad Code

 

২০১৮ সালের ১১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল নিয়াজ পার্ক ৪ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ১২৫ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ করার জন্য চুক্তিবদ্ধ হয়।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নবনির্মিত ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। উদ্বোধনের আগেই ভবনের অনেক জায়গায় পিলারে ফাটল ধরেছে। সিমেন্ট আর বালির বদলে মাটি দিয়ে ফ্লোরের টাইলস লাগানো হচ্ছে।

 

মাটি দিয়ে টাইলস লাগানোর বিষয়টি ৭ এপ্রিল দুপুরে হাতে-নাতে ধরেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম। তিনি বলেন, ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে এসে দেখি টাইলস বসানো হচ্ছে বালি আর সিমেন্টের বদলে মাটি দিয়ে। সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে বিষয়টি আমি উর্ধ্বতন কৃর্তপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নিবেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

টাইলস মিস্ত্রী রায়হান জানান, ঠিকাদারের কথা অনুয়ায়ী কাজ করেছি।

 

ঠিকাদারদের ম্যানেজার সামছুল করিম জানান, টাইলস লাগানোর জন্য বালি রাখা আছে। মিস্ত্রী কেন মাটি দিয়া লাগাচ্ছে তা আমি জানি না। অভিযোগ পেয়ে সব উঠিয়ে নতুন করে বসানো হবে। এরইমধ্যেই টাইলস মিস্ত্রীকে বিদায় করে দেয়া হয়েছে।

 

তিনি আরও জানান, রৌদ আর বৃষ্টির কারণে ফাটল দেখা দিছে। ভবন বুঝিয়ে দেয়ার সময় সব ঠিকঠাক করে দেয়া হবে।

 

এ ব্যাপারে হবিগঞ্জ গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী ও হাইওয়ে থানার নির্মাণাধীন ভবনের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (এসও) মাহবুবুল আলম শামীমকে ফোন দিলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code