হবিগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

হবিগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। রোববার (১১ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুছ আলীর ছেলে হুমায়ুন মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ধরমন্ডল গ্রামের ফজর রহমানের ছেলে হামিদ মিয়া (৪৫)।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, শনিবার (১০ এপ্রিল) রাতে একদল ডাকাত উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘট্নাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হবিগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code