চুনারুঘাটে টমটম চাপায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

চুনারুঘাটে টমটম চাপায় কিশোরের মৃত্যু

Manual2 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় নাঈম আহমেদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

 

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত নাঈম ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।

Manual6 Ad Code

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাঈম সকালে বাড়ি থেকে হইতে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পারকুলের রাস্তায় আসার পর একটি টমটম নাঈমকে চাপা দেয়। স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন চুনারুঘাট থানা ওসি (তদন্ত) চম্পক দাম।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code