বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব।

 

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে মূর্তিসহ তাদেরকে আটক করে র‍্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এসময় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের সানু মোল্লার বসতঘর তল্লাশী করে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

 

আটককৃতরা হলেন- উপজেলার উত্তরসুর গ্রামের মো. সানু মিয়া ওরফে সানু মোল্লা ( ৫৫ ) ও মো. হারুন মিয়া ( ৪৩ )।

 

র‍্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে আটক করা হয়েছে। মূর্তিটির ওজন ১১ কেজি। যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে।

 

শনিবার (১৭ এপ্রিল) সকালে আটককৃত দুই জনকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code