ঢাকা মহানগর হেফাজতের আমির জুনায়েদ গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

ঢাকা মহানগর হেফাজতের আমির জুনায়েদ গ্রেপ্তার

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর বারিধারা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের আমির জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

 

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

Manual6 Ad Code

 

তিনি বলেন, আল্লামা জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা রয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তারের পর জুনায়েদ আল হাবিবকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

এর আগে গত কয়েক দিনে ২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code