মাধবপুরে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে ধরা খেল প্রতারক

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

মাধবপুরে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে ধরা খেল প্রতারক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি হত্যা মামলায় আসামিদের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজার নিশ্চয়তা দিয়ে নিহত মর্তুজ আলীর স্বজনদের থেকে মিথ্যা আশ্বাস ও প্রতারণার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ায় বুলবুল নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual2 Ad Code

শনিবার (১৭ এপ্রিল) ভোরে ওসমানীনগর থানা পুলিশের সহযোগীতায় মাধবপুর থানা পুলিশ বুলবুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার দেলোয়ার হোসেন বুলবুল ওসমানী নগর উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, হাড়িয়া গ্রামের মর্তুজ আলী হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে প্রধান বিচারপতির সই, স্বাক্ষর জাল করে প্রতারক বুলবুল মাধবপুর থানায় গ্রেফতারি পরোয়ারা পাঠায়। এর মাধ্যমে মর্তুজ আলীর ভাতিজা আল আমিনের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

 

Manual4 Ad Code

পরে এ ঘটনায় মর্তুজ আলীর ভাতিজা আল আমিন প্রতারক দেলোয়ার হোসেন বুলবুলের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করে। আদালতের নির্দেশে দেলোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করা হয়। বুলবুল একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে বলে জানান ওসি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code