মামুনুলের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

মামুনুলের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের মুক্তি চেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অবিলম্বে তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ার দিয়েছেন দলটির নেতারা।

 

Manual3 Ad Code

রোববার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলটির নেতারা এ দাবি করেন।

 

আরও পড়ুন : হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

 

Manual8 Ad Code

বিবৃতিতে নেতারা বলেন, ‘এভাবে রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।’

 

নেতারা হয়রানি ও গ্রেপ্তার বন্ধ এবং আটকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানানো হয় বিবৃতিতে।

 

এতে আরো বলা হয়, হয়রানি ও গ্রেপ্তার করে আলেম-উলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।

 

যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code