বানিয়াচংয়ে মাঠে গরু চড়ানো নিয়ে সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

বানিয়াচংয়ে মাঠে গরু চড়ানো নিয়ে সংঘর্ষে আহত ২৫

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার হবিগঞ্জের বানিয়াচংয়ে মাঠে গরু চড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (১৯  এপ্রিল) দুপুরে উপজেলার পৈইলারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ওই গ্রামের আমিন উল্লার ছেলে মুহিবুল মিয়ার সঙ্গে মাঠে গরু চড়ানো নিয়ে বাকবিতণ্ডা হয় একই গ্রামের উমর আলীর ছেলে বাবুল মিয়ার। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সংঘর্ষে আহতদের মধ্যে, টেটাবিদ্ধ হাবিব মিয়া, জাহাঙ্গীর মিয়া, হেলাল মিয়া, এমদাদুল হক, বাবলু মিয়া, শুভ মিয়া, মহিবুর রহমান, শরীফ মিয়া, মুহিবুল্লাহ, জালাল মিয়া ও রহমান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code