চুনারুঘাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

চুনারুঘাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

Manual4 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোয়াছপুর গ্রামে পুকুরপাড়ের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুতুল মিয়া নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাতে ঢাকায় নেওয়ার পথে আহত তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

নিহত পুতুল মিয়া (৪৫) ওই গ্রামের আব্দুল আহাদ ওরফে সোনাই মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ।

 

স্থানীয়রা জানান, রোববার নিহতের চাচা মকসুদ আলীর সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার পুকুরপাড়ের রাস্তা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে ভাতিজা পুতুল মিয়াসহ ৬ জন আহত হন।

 

গুরুতর আহত অবস্থায় পুতুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে মাধবপুরে তিনি মারা যান।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

ওসি আলী আশরাফ আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code