স্বামীর বাড়িতে স্থান হলো না গৃহবধূর, নির্যাতনের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

স্বামীর বাড়িতে স্থান হলো না গৃহবধূর, নির্যাতনের ভিডিও ভাইরাল

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কুমিল্লার লালমাইয়ে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে নির্যাতনকারী নাজমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

গ্রেফতার নাজমুল ওই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের পল্লী চিকিৎসক আবুল খায়েরের ছেলে। মঙ্গলবার (২০ এপ্রি) রাত ১০টার দিকে বাড়ি থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এর আগে, একইদিন বিকেলে নাজমুলের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার মরিয়ম আক্তার আইরিন। তিনি নাজমুল হাসানের স্ত্রী।

 

জানা গেছে, নাজমুল হাসান একই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা বাজারের খলিল মেডিকেল হলে সেলসম্যান হিসেবে চাকরি করতেন। সেই সুবাদে তার সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে বেলঘর দক্ষিণ ইউনিয়নের প্রেমনল গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে মরিয়ম আক্তার আইরিনের। বছর খানেক প্রেমের পর পরিবারের সম্মতি না পাওয়ার অজুহাতে আইরিনকে এড়িয়ে চলতে শুরু করে নাজমুল। গত বছরের ১১ অক্টোবর সকালে বিয়ের দাবিতে নাজমুলের বাড়িতে অনশন শুরু করেন আইরিন। সারাদিন অনশনের পর রাতে স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় নাজমুলের পরিবার আইরিনকে মেনে নেয়। ১৪ অক্টোবর তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।

 

Manual5 Ad Code

ভুক্তভোগী আইরিন জানান, বিয়ের কিছুদিন পরই নাজমুল ও তার পরিবারের সদস্যরা তিন লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে শুরু করে। এক পর্যায়ে তারা আইরিনকে শারীরিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয়। সেই থেকে আইরিন বাবার বাড়িতেই বসবাস করছিলেন। চলতি বছরের ৭ এপ্রিল সকালে স্বামীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে গেলে আবারো নির্যাতনের শিকার হন আইরিন।

Manual1 Ad Code

 

সেদিনের নির্যাতনের একটি ভিডিও ১৮ এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, বাড়িতে নির্যাতনের পির আইরিনকে টেনে-হিচড়ে রাস্তায় নিয়ে যায় নাজমুল। এরপর সেখানে তাকে আছাড় দিয়ে ফেলে ভেতরে চলে যায় সে।

 

Manual2 Ad Code

ভিডিওটি নজরে আসায় ২০ এপ্রিল নির্যাতনের শিকার আইরিনকে শনাক্ত করেন লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব। ওইদিন আইরিন পুরো ঘটনা জানিয়ে স্বামী নাজমুল হাসান, শাশুড়ি শামীমা বেগম, ভাসুর নজরুল ইসলাম ও শ্বশুর আবুল খায়েরও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তাৎক্ষনিক পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। ওই রাতেই বাড়ি থেকে পালানোর সময় গ্রেফতার হয় নাজমুল।

 

নির্যাতনের শিকার মরিয়ম আক্তার আইরিন বলেন, আমার আরো আগেই মামলা করা উচিত ছিল। তাহলে নাজমুলকে আরো আগে গ্রেফতার করা সম্ভব হতো। এখন তার পরিবারের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

 

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, নির্যাতনের শিকার নারীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেই অভিযান শুরু করি। নির্যাতনকারী নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code