সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা সিএনজি চোর চক্রের মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তাদের থেকে ৪টি চোরাই সিএনজি, বিদেশি রিভালবার, দুটি গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব-৯।
বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ক্রাইম প্রিভেশন কোম্পানি-১ র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, হবিগঞ্জ জেলাসহ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার ড্রাইভারদের কাছে এক আতঙ্কের নাম আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ১৪টিরও অধিক মামলা রয়েছে। বিষয়টি র্যাবের নজরে আসলে বুধবার ভোরে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে তালেবকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্যমতে মাধবপুর থানা এলাকা থেকে একটি সিএনজিসহ দুইজন ও বাহুবল এবং মৌলভীবাজার সদর থানা থেকে ৩টি চোরাই সিএনজিসহ অন্য তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি, ১টি বিদেশি রিভালবার ও দুটি গুলি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মো. আব্দুল শহিদের ছেলে মো. আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব, হবিগঞ্জ সদর উপজেলার মিডাপুর গ্রামের আবুল হকের ছেলে ফজলু মিয়া, রজবপুর গ্রামের দরবেশ আলীর ছেলে ফজলু মিয়া, বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম আহমেদ সুজন, নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের মৃত মায়া উদ্দিনের ছেলে বদরুজ্জামান ও একই উপজেলার বুড়িনাও গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে সাইদ মিয়া।
Design and developed by ওয়েব হোম বিডি