নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধ বাবাকে খুন করে ছেলে

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধ বাবাকে খুন করে ছেলে

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবাকে খুন করেছেন ছেলে ও তার স্বজনরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা আদালতে জবানবন্দিতে খুনের ঘটনা স্বীকার করেছে।

 

Manual8 Ad Code

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এমন চাঞ্চল্যকর তথ্য জানান এসপি মোহাম্মদ উল্ল্যা।

 

Manual2 Ad Code

এসপি জানান, স্থানীয় বিজনা নদীর লিজ নিয়ে নবীগঞ্জের বাঁশডর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ১০/১২টি মামলাও রয়েছে। এরই জেরেই গত বছরের ১৫ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বিছানায় শুয়ে থাকা ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে তার ছেলে আরশ আলী এবং তার পক্ষের লোকজন অস্ত্র দিয়ে পেটে আঘাত করে হত্যা করে।

Manual3 Ad Code

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের ছেলে আরশ আলী বাদি হয় পরদিন প্রতিপক্ষের ৯২ জনকে আসামি করে মামলা দায়ের করে।

 

এসপি আরো জানান, পুলিশ মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে বাদি পক্ষের লোকজনের কথাবার্তা সন্দেহ দেখা দিলে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাদি পক্ষের মিসবাহ উদ্দিনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায় নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় সে ঘটনার বর্ণনা দেয়। তার দেয়া তথ্যমতে শুক্রবার (২৩ এপ্রিল) বাদিপক্ষের সামছুল হক ও জিলু মিয়াকে আটক করে।

 

শনিবার তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে জানায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিহত জাহির আলীর ছেলে আরশ আলীর নেতৃত্বে তার পক্ষের ৭ জন মিলে জাহির আলীকে হত্যা করে। এ ঘটনায় ছেলেসহ বাকি ঘাতকরা পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code