শ্বাসকষ্টে কাতরাচ্ছিলেন রিকশাচালকের স্ত্রী, অক্সিজেন নিয়ে হাজির পুলিশ

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

শ্বাসকষ্টে কাতরাচ্ছিলেন রিকশাচালকের স্ত্রী, অক্সিজেন নিয়ে হাজির পুলিশ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ নাজিরপুল এলাকার বাসিন্দা জুলেখা বেগম। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ বেড়ে যায় তার শ্বাসকষ্ট। অক্সিজেন নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু রিকশাচালক স্বামীর সামর্থ্য নেই অক্সিজেন কেনার।

 

লোকমুখে শুনেছেন বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে পুলিশ। তাই আর দেরি না করে ফোন দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায়। ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যেই তার ঘরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হয় পুলিশ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে তার অক্সিজেন লেভেল। আর স্বামীর মনে আসে স্বস্তি।

Manual6 Ad Code

 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রাত সাড়ে ৯টার দিকে নাজিরপুল এলাকা থেকে ফোন দিয়ে স্ত্রীর জন্য অক্সিজেন প্রয়োজন বলে জানান এক রিকশাচালক। এরপরই আমরা দ্রুত তার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেই। যথাসময়ে অক্সিজেন পাওয়ায় তিনি এখন সুস্থ রয়েছেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সম্প্রতি করোনার দ্বিতীয় ডেউ মোকাবিলায় অক্সিজেন সংকটে ভোগা ব্যক্তিদের অক্সিজেন সেবা দেয়ার উদ্যোগ নেয় সিএমপি। এর পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল থেকে প্রতিটি থানায় গড়ে তোলা হয় অক্সিজেন ব্যাংক।

 

এতে জরুরি প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো থানা থেকে অক্সিজেন সেবা পাবে নগরবাসী। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের মাধ্যমে সেই সিলিন্ডার পুনরায় রিফিল করা যাবে বলে জানায় পুলিশ।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code