শাপলা চত্বরের সহিংসতায় ‘নেতৃত্ব দেওয়া’ হেফাজত নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

শাপলা চত্বরের সহিংসতায় ‘নেতৃত্ব দেওয়া’ হেফাজত নেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দেওয়া হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শীর্ষ পর্যায়ের নেতা মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

 

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) ডেমরা জোনাল টিমের সদস্যরা।

Manual5 Ad Code

 

আরও পড়ুন : হেফাজত নেতা মুফতি ফয়সাল গ্রেফতার

 

Manual8 Ad Code

হাবীবুল্লাহ কাসেমীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ডেমরা জোনাল টিমের উপ-পলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ। তিনি জানান, রাজধানীর নয়াপল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মোদিবিরোধী আন্দোলনের সময় চালানো তাণ্ডবে ও সহিংসতায় সশরীরে উপস্থিত ছিলেন এই হেফাজত নেতা।

 

তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের তাণ্ডবে ঘটনায় দায়ের হওয়া মামলার নেতৃত্ব দানকারী আসামি।

 

মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়ার মুহাদ্দিস। এছাড়া ইসলামি বক্তা হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

 

ডেমরা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম বলেন, ‘তিনি নিজেকে হেফাজতের সাবেক কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে দাবি করেছেন। আমরা তার পরিচয় যাচাই-বাছাই করছি। আমরা জানতে পেরেছি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংগঠন রাবেয়াতুল ওয়াজিন বাংলাদেশের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি।’

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code