ন্যায্যমূল্যের ৯৩০ বস্তা চাল-আটাসহ ৯ কালোবাজারি আটক

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

ন্যায্যমূল্যের ৯৩০ বস্তা চাল-আটাসহ ৯ কালোবাজারি আটক

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ন্যায্যমূল্যের ৭৭০ বস্তা চাল ও ১৬০ বস্তা আটাসহ কালোবাজারি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। একইসঙ্গে এসব পণ্য বহনকারী তিনটি ট্রাকও জব্দ করেছে।

Manual4 Ad Code

 

শুক্রবার (৩০ এপ্রিল) র‍্যাব-৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ন্যায্যমূল্যের ৭৭০ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ৯

Manual8 Ad Code

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকায় কিছু অসাধু লোক ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারিতে বিক্রি করছে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪-এর একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। শুক্রবার ভোর ৫টার দিকে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার ৩০০ কেজি চাল, ৮ হাজার কেজি আটা, তিনটি ট্রাক, দুটি ওজন পরিমাপক মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করে।

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো, কাদের শিকদার (৭০), অমি ইসলাম (৩৩), বারেক (৩৫), কামাল হোসেন (৫৩), উজ্জ্বল হোসেন (২৫), শাহীন (১৮), জুয়েল (৩১), জাবেদ (১৯) ও সালমান (২৫)।

 

Manual1 Ad Code

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে কালোবাজারির মাধ্যমে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রয় করছিল। এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ন্যায্যমূল্যের চাল ও আটা বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code