বড়লেখায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, মে ১, ২০২১

বড়লেখায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চা-পাতা নিয়ে ঝগড়ার সময় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল হাছিব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

Manual4 Ad Code

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল হাছিব উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চোয়ারকান্দি গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে।

 

আব্দুল হাছিবের মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ গাঁ ঢাকা দিয়েছেন চাচাতো ভাই জব্বার মিয়া। খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চোয়ারকান্দি গ্রামের আব্দুল হাছিবের স্ত্রীর কাছ থেকে কয়েকদিন আগে চা-পাতা ধার নেন তার জা রুবি বেগম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে জা-য়ের মেয়ে ফাতিমা বেগম জেঠি রুবি বেগমের কাছে পাওনা চা-পাতা চাইতে গেলে তর্কাতর্কি হয়। এ নিয়ে হাছিবের সঙ্গে চাচাতো ভাই জব্বার মিয়ার ঝগড়া শুরু হয়।

 

একপর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরা দিয়ে হাছিবের মাথায় আঘাত করেন। এতে হাছিবের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় স্বজনরা হাছিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানে শুক্রবার দুপুরে তিনি মারা যান।

Manual3 Ad Code

 

বড়লেখা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত দেখা হচ্ছে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code