মাধবপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, পিআইও আটক

প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২১

মাধবপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, পিআইও আটক

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

 

শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার বাল্লাচেক পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মাধবপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার স্বাক্ষর জাল করে ১৬ লাখ ৬৭ হাজার টাকা ব‌্যাংক থেকে উত্তোলন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুল ইসলাম। বিষয়টি তার নজরে আসলে তিনি শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

Manual2 Ad Code

অভিযোগের প্রেক্ষিতে রাত ৯টার দিকে মাধবপুর থানা পুলিশ সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার বাল্লাচেক পোস্ট এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, পিআইও মাসুদুল ইসলাম ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে সীমান্ত বন্ধ থাকার কারণে তিনি যেতে পারেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code