মৌলভীবাজারে এক পেট নিয়ে দুই কন্যাশিশুর জন্ম

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১

মৌলভীবাজারে এক পেট নিয়ে দুই কন্যাশিশুর জন্ম

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে শরীর জোড়া লাগানো দুই কন্যাশিশুর জন্ম হয়েছে। দুজনের পেট একত্রে জোড়া লাগানো। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা। তারা দু’জনই মেয়ে সন্তান। জন্মের পর থেকে শিশু দুটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

 

Manual7 Ad Code

হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার ফারজানা হক পর্ণা ও এনেসথেসিষ্ট ডা: বি এস এম এরশাদের তত্ত্বাবধানে বুধবার (০৫ মে) রাতে সিজারের মাধ্যমে বাচ্চা দুটির জন্ম হয়। তারা ভালো আছে।

 

জেলার কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামের জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির পরিবারের নতুন সদস্য পেট জোড়া লাগা এই দুই কন্যাশিশু। জুয়েল আহমদ পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে তাঁর ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জুয়েল আহমদ দম্পতির পরিবারে এক বোন ও ৫ বছরের আরেকটি মেয়ে সন্তান রয়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

নবজাতিকাদের পিতা জুয়েল আহমদ বলেন, স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন ঢাকায় উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটি আলাদা করা সম্ভব। তবে বড় অংকের টাকা ব্যয় হবে। নিজের স্বল্প আয় দিয়ে এ ব্যয় বহন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। নবজাতিকাদের স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তশালীদের সহযোগিতা চান তিনি।

Manual4 Ad Code

 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শামীম আলম বলেন, আল্ট্রাসনোগ্রাম করে দেখতে হবে বাচ্চা দুটির হৃৎপিণ্ড এবং পাকস্থলি আলাদা কি-না। এগুলো আলাদা হলে অস্ত্রোপাচার করে তাদের পৃথক করা সম্ভব। তবে যত দ্রুত সম্ভব ঢাকায় জাতীয় শিশু হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code