শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী মৃত্যু

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২১

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী মৃত্যু

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় শামীম মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার উবাহাটা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

 

Manual8 Ad Code

শুক্রবার (০৭ মে) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় চুনারুঘাট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী মোটর সাইকেল মেকানিক ব্যবসায়ী শামীম মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

Manual6 Ad Code

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত শামীমকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মৃত্যুবরণ করেন।

Manual2 Ad Code

 

শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code