মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার পেল সাড়ে ৭৯ হাজার পরিবার

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ৮, ২০২১

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার পেল সাড়ে ৭৯ হাজার পরিবার

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ পেলেন ৭৯ হাজার ২৫৩ অতিদরিদ্র ও অসহায় ভি জি. এফ কার্ডধারী পরিবার।

 

Manual3 Ad Code

শনিবার (০৮ মে) সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে ভি.জি. এফ (অর্থ) বিতরণের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

 

Manual4 Ad Code

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ভি.জি. এফ (অর্থ) বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার পৌরসভায় ৪ হাজার ৬ শত ২১ পরিবারের মাঝে ভি.জি. এফ কার্ডধারীদের নগদ অর্থ দেয়া হয়েছে। প্রতি ভিজিএফ কার্ডধারী পরিবার পেয়েছেন নগদ ৪শ ৫০ টাকা । জেলার ৬৭টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় মোট ৭৯ হাজার ২শ ৫৩ পরিবার পেলেন ৩ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৮শ ৫০ টাকা।

 

Manual3 Ad Code

এ সময় বক্তারা বলেন করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের অসহায়,দরিদ্র ও কর্মহীন মানুষদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। ভি.জি. এফ ( অর্থ ) সহায়তা এসবের মধ্যে একটি অন্যতম পদক্ষেপ।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code