বিশ্বনাথে অপহণর মামলার আসামিরা রিমান্ডে

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

বিশ্বনাথে অপহণর মামলার আসামিরা রিমান্ডে

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অপহরণ মামলায় দুইজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (০৭ মে) বিকেলে আসামিদের থানায় রিমান্ডের জন্য আনা হয়েছে।

Manual7 Ad Code

 

আসামিরা হলো- বিশ্বনাথ সদর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে মারুফ আহমদ (২৮) ও আশিক আলীর পুত্র আফজল (৩০)। মামলাটি দায়ের করেছেন, অপহরণ হওয়া নিদমজুর রিপন মিয়া। (মামলা নং-১৮, তারিখ-২৪/০৪/২০২১ইং)।

Manual2 Ad Code

 

মামলা দায়েরের পর তদন্তকারি কর্মকর্তা এসআই ফজলুর রহমান সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আসদ আলীর পুত্র রিপন মিয়া (২৭) নামের এক দিনমজুরকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় মারুফ আহমদ ও আফজল। পরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রিপন মিয়া বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code