দুই কারের সংঘর্ষে নিহত ১, উপজেলা চেয়ারম্যান চপলসহ আহত ৫

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

দুই কারের সংঘর্ষে নিহত ১, উপজেলা চেয়ারম্যান চপলসহ আহত ৫

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নরসিংদীতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে কাউসার (২৯) নামে একজন নিহত হয়েছেন। তবে, নিহতের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

 

এ ঘটনায় আহত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলসহ পাঁচজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

শনিবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত।

Manual5 Ad Code

 

ওসি বলেন, ঢাকা থেকে রাতে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন খায়রুল হুদা চপল। সোনাইমুড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে তার প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুমড়েমুচড়ে চপল ও তার গাড়িচালক গুরুতর আহত হন। সেই সঙ্গে অপর প্রাইভেটকারের এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হন।

Manual7 Ad Code

 

আহতদের নরসিংদী সদরের ভেলানগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চপলকে ঢাকায় পাঠানো হয়।

 

Manual7 Ad Code

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে উপজেলা চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code