মৌলভীবাজারে জোড়া শিশুর চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন পুলিশ সুপার

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ৯, ২০২১

মৌলভীবাজারে জোড়া শিশুর চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন পুলিশ সুপার

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার সদর হাসপাতালে কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের বাসিন্দা এক মায়ের গর্ভে জন্ম নেয়া জোড়া নবজাতকের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ  জাকারিয়া।

 

শনিবার (০৮ মে) বিকালে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম জান্নাত হাসপাতালে উপস্থিত হয়ে শিশুর বাবা-মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তোলে দেন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

আরও পড়ুন : মৌলভীবাজারে এক পেট নিয়ে দুই কন্যাশিশুর জন্ম

 

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আরিফুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), এ, বি, এম, মোজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান ও ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

 

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় জোড়া মেয়ে শিশু। জন্মকালীন সময় থেকেই দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতি ঘরে এই জোড়া শিশুর জন্ম হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code