৫ মামলায় ১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ১২, ২০২১

৫ মামলায় ১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা তিন মামলা ও রূপগঞ্জের দুই মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (১২ মে) দুপুরে পূর্ব নির্ধারিত শুনানির ধার্য্য দিনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালত সোনারগাঁ ও রূপগঞ্জের পাঁচ মামলায় তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual4 Ad Code

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় তিন ও রূপগঞ্জ থানায় দুই মামলায় তিনদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

Manual1 Ad Code

মোদি বিরোধী আন্দোলনের নামে রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে বেপরোয়া তাণ্ডবের পর রিসোর্টকাণ্ডে মামুনুল হককে নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনী তাণ্ডবের অভিযোগে একে একে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

 

এরই ধারাবাহিকতায় মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

২০২০ সালে দায়ের হওয়া মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code