হবিগঞ্জে তৃতীয় লিঙ্গের দুই ভাই পেলেন পাকা ঘর

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

হবিগঞ্জে তৃতীয় লিঙ্গের দুই ভাই পেলেন পাকা ঘর

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের দুই ভাইকে পাকা ঘর বানিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বুধবার (১৯ মে) বিকেলে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ সুপার জানান, পাইকপাড়ার দুই ভাই সমরাজ ও সাবাজ। বাবা মারা যাওয়ার পর তৃতীয় লিঙ্গের হওয়ায় তাদের কেউ কোনো কাজ দেয়নি। এছাড়া মাথা গোঁজার ঠাঁই বৃদ্ধা মাকে নিয়ে বিপাকে পড়ে তারা। কিছুদিন আগে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের একটি গাভী উপহার দেয়া হয়। সেই গাভীর দুধ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এবার দুই লাখ টাকা ব্যয়ে তাদের একটি পাকা ঘর বানিয়ে দেয়া হয়েছে।

 

Manual8 Ad Code

এ সময় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলীসহ জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code