হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, হত্যাকারী আটক

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, হত্যাকারী আটক

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে সজিব আহমদ নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) রাতে সদর থানার ভাটি শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

সজিব আহমেদ (২০) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের ছেলে ।

 

এ ঘটনায় পুলিশ হত্যাকারী যুবক লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে কাদির আহমদ উজ্জ্বলকে (২৭) আটক করেছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘটনাস্থল থেকেই হামলাকারীকে আটক করা হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

সদর থানার পরিদর্শক জুয়েল সরকার জানান, সজিব ও উজ্জ্বলের মধ্যে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয়। এ সময় সজিব একটি লাঠি দিয়ে উজ্জ্বলের হাতে আঘাত করেন। তখন উজ্জ্বল উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে সজিবকে আঘাত করলে তিনি মারা যান।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সজিব সম্প্রতি সদর উপজেলার শৈলজুরা গ্রামের মানিক মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। এক পর্যায়ে মানিক মিয়ার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু বিয়েতে রাজি হননি তার বড় মেয়ের জামাতা লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে কাদির আহমদ উজ্জ্বল।

Manual6 Ad Code

 

মঙ্গলবার রাতে বিয়ের আলোচনায় সজিবের সঙ্গে উজ্জ্বলের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উজ্জ্বল সঙ্গে থাকা ছুরি দিয়ে সজিবকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় সজিবকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত উজ্জ্বলকে আটক করে পুলিশে দেয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code