অবশেষে মারা গেল জোড়া লাগা সেই কন্যাশিশু

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ২০, ২০২১

অবশেষে মারা গেল জোড়া লাগা সেই কন্যাশিশু

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জুয়েল-তাহমিনা দম্পতির শরীর জোড়া লাগানো জমজ শিশুকন্যার মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন শিশু দুটির বাবা জুয়েল আহমদ। এর আগে বুধবার (১৯ মে) রাত ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

Manual4 Ad Code

আরও পড়ুন : মৌলভীবাজারে জোড়া শিশুর চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন পুলিশ সুপার

 

শিশু দুটির চিকিৎসার যে ব্যয়, সেটি বহনের ক্ষমতা ছিল না তাদের। তার সন্তান দুটির চিকিৎসার ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু শেষমেশ তাদের বাঁচানো গেল না।

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নে বসবাস করেন জুয়েল তাহমিনা দম্পতি। জুয়েল পান দোকানদার।

Manual5 Ad Code

 

জুয়েল আহমদ বলেন, জন্মের পর থেকেই আমরা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমার বাচ্চা দুটিকে বাঁচানোর জন্য ঢাকা শিশু হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা জানিয়েছেন যে একটা হার্ট আছে তাদের। অপারেশন করলে বাঁচানো সম্ভব। সকালে একজন বড় ডাক্তার এসে দেখার কথা ছিল। কিন্তু তারা পৃথিবী থেকে চলে গেল।

 

আরও পড়ুন : মৌলভীবাজারে এক পেট নিয়ে দুই কন্যাশিশুর জন্ম

 

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ৫ মে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট মেডিকেল হাসপাতালে জুয়েল-তাহমিনা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া লাগানো জমজ শিশু। নবজাতকদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের কাছে সাহায্য চাওয়া হয়।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code