হবিগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

হবিগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

Manual3 Ad Code

প্রতীকী ছবি

 

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার লস্করপুরে পারাবত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত মো. আতিক মিয়া শ্রীমঙ্গল উপজেলার শাহীটোলা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ জানান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেসের ছাদে উঠেন আতিক মিয়া নামে ওই যুবক। ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনের আওতাধীন লস্করপুরে পৌঁছালে ওই যুবক ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে।

 

তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code